জঙ্গলের শিয়াল

ক্ষমতার লোভে
শিয়াল এলো জঙ্গল থেকে,
লোকালয়ে বসে
বানর মশাই উঠলো ডেকে!

মিটিং ডাকলো শিয়াল
জমায়েত হলো কয়টা বুড়ো,
হট্টগোল করলো শুরু
বানরের দল পিচ্চি-গুঁড়ো।

মারপিট করে
লোভী শিয়াল করলো সভাভঙ্গ,
শেষ হলো বুড়ো শিয়ালের
ক্ষমতায় যাওয়ার রঙ্গ।