বিজয় এলো
সাইয়িদ রফিকুল হক
বিজয় এলো ডিসেম্বরে ডাকলো খুশির বান,
একাত্তরের মুক্তিযোদ্ধা রাখলো দেশের মান।
সব বাঙালি অস্ত্র হাতে দাঁড়ায় ভীষণ রুখে,
জয়-বাংলা শ্লোগান যে ছিল সবার মুখে।
বিজয় এলো ডিসেম্বরে জাগলো মনে গান,
দেশের জন্য শহীদ হলো ত্রিশলক্ষ জান।
নিজের জীবন তুচ্ছ করে ছুটলো মানুষ যুদ্ধে,
কেউ থাকেনি ঘরে বসে তরুণ-যুবা-বৃদ্ধে!
বিজয় এলো ডিসেম্বরে ডাকলো খুশির বান,
হাসিমুখে ত্রিশলাখ যে করলো জীবনদান।
ভালোবাসা বুকে নিয়ে মরলো অনেক বীর,
সবার দানে উঁচু হলো বীর-বাঙালির শির।
সাইয়িদ রফিকুল হক
১৬/১২/২০১৮
Comments (1)