শীত আসতে বিলম্ব হচ্ছে
এবার শীত আসতে বিলম্ব হচ্ছে। অক্টোবর-মাস শেষ হয়েছে গতকাল। আজকে নভেম্বরের পয়লা দিন। তবুও শীতের দেখা নাই!
এবার খুবি গরম পড়েছে। গরমে অনেক কষ্ট সয়েছি।
ভেবেছিলাম, শীত আসবে। একটু শান্তি পাবো। কিন্তু তা আর হলো না।
গ্রামে নাকি কোথাও-কোথাও একটু্িাধটু শীত পড়ে! শীতের লজ্জা এখনও ভাঙে নাই।
আমাদের শহরে, ঢাকায় শীতের কোনো আলামত দেখছি না। একটু ঠাণ্ডাভাব এলেই আবার মেঘলা হয় আকাশ। শুরু হয় ভ্যাপসা গরম।
এই নভেম্বরেও শীত নাই দেখে মনে প্রশ্ন জাগে: আমাদের সেই শীত গেল কোথায়?
একটু শীত পড়লে তবুও বাঁচি। আমাদের তো এসি নােই। কত আর গরম সহ্য করা যায়?
শীত আসুক। শীত আসুক। শীত আসুক।
Comments (5)