মনপাখিটা
সাইয়িদ রফিকুল হক
মনটা হলো ফুলের মতো
দেখতে কত সাদা!
মনপাখিটা থাকবে ভালো
লাগলে সেথায় কাদা?
ফুলের মতো মনটাকে তাই
করতে হবে সুরভিত,
তোমার ছোঁওয়ায় এই দুনিয়ায়
মানুষ হবে প্রীত।
মনপাখিটা ফুলের মতো
ফোটাও জগতজুড়ে,
দেখবে তখন মনের ব্যাধি
সব যে যাবে পুড়ে।
সাইয়িদ রফিকুল হক
০৯/১০/২০১৮
Comments (5)