দেশের স্বার্থে
সাইয়িদ রফিকুল হক
নিজের স্বার্থ ব্যাগে রেখে
ঘুরছো তুমি বিশ্ব,
তোমার লোভে সবার ভাগ্য
হচ্ছে এখন নিঃস্ব!
স্বার্থ তোমার মনোবলে
দিচ্ছে কত তেল,
দেশবিরোধী-অভিযানে
দেখাও কত খেল!
দেশের কথা ভুলে গিয়ে
ধরছো কাদের রশি?
নিজের লোভে ধুলায় মিশাও
বাংলা-মায়ের শশী!
নিজের স্বার্থ যাওরে ভুলে
ধরো দেশের পথ,
সব বাঙালি দেশের স্বার্থে
হওরে এবার সৎ।
সাইয়িদ রফিকুল হক
০৭/১০/২০১৮
Comments (3)