গরম ভীষণ

গরম ভীষণ গরম,
মেজাজ বিগড়ে যাচ্ছে চরম!
শীতল পরশ নাই যে কোথাও,
গরম ভীষণ গরম খেদাও।

গরম ভীষণ গরম,
কোথায় পাবো শান্তি-নরম?
জীবনটা যে হচ্ছে এলোমেলো,
গরম সবার শক্তি খেলো।