বুকগভীরের কষ্ট
কষ্ট যখন বুকগভীরে
হাসি রয় না মুখে,
বুকের ভিতর কষ্টসাগর
কেমনে থাকি সুখে?
একটুখানি ভালোবাসা
মুছতে পারে সবি,
কষ্ট তখন থাকবে নাকো
বলছে হেসে কবি।
দুঃখে যাদের যাচ্ছে ডুবে
ছোট্ট সোনার জীবন,
তাদের বুকে দাও জ্বালিয়ে
বড় আশার দীপন।
বুকগভীরের কষ্টখানি
দাও তো এবার কবর,
সবার জন্য ভালোবাসার
বিলাও এবার খবর।
Comments (5)