তোষামদ

মন ভোলে না তোষামদে
মন যে বলে সত্য চাই,
এই দুনিয়ায় সত্য বলার
অভ্যাস রেখো তাই।
চাটুকারের নগ্ন-গালে
জুতা মেরো সুখে,
সত্যকথা ফুটবে তবে
ওই না পাজীর মুখে।
তোষামদের শিকড় উপড়ে
লাগাও সত্যচারা,
দেখবে তখন সত্য বলায়
সবাই হবে আত্মহারা।