ফুলকলিদের ঘুম ভেঙেছে সাইয়িদ রফিকুল হক · Poems · 2018-08-16 · 692 views ফুলকলিদের ঘুম ভেঙেছে জোছনা-ঝরা রাতে, বিজনবনে প্রেমিকজনের দেখছি গোলাপ হাতে। রাতের আঁধার কেটে গেছে জোছনা-রঙে ধুয়ে, এমন মধুর শোভা দেখে থাকবে তুমি শুয়ে? ফুলকলিদের ঘুম ভেঙেছে চাঁদরূপালি দেখে, আজকে সবাই নেবো গায়ে চাঁদের আলো মেখে। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (2)