প্রেম এখন


প্রেম বলে করি নাকো
ভালোবাসা-তিরস্কার,
বুকভরা প্রেমে ডুবে
বিরহ তাই পুরস্কার!
মনকে বলি শুয়ে থাকো
চুপচাপ বন্ধু তুমি,
প্রেমের ভিটা এখন দেখি
শুকনো মরুভূমি!
প্রেম বলে ভাসি নাকো
ভালোবাসা-জলে,
প্রেম এখন মরে গেছে
অভিনয়ের ছলে!