দেখ জাতির ইতিহাস
আজকে তোমার ঝাঁপি খুলে
দেখো জাতির ইতিহাস,
কারা দেশে জাতীয় বীর
আর যে কারা পাতিহাঁস!
খোলো তোমার ছোট্ট ঝাঁপি
ভয় পেয়ো না তুমি,
সত্য দেখে কী যে বলে
দেখি তোমার মনোভূমি।
সত্যটাকে আড়াল করে
খেলবে তুমি কত?
তোমার সকল শয়তানীতে
তুমিই হবে নত!
আজকে তোমার ঝাঁপি খুলে
দেখো জাতির ইতিহাস,
সত্যবাদীর ধমক খেয়ে
ভাঙ্গবে তোমার বিশ্বাস।
Comments (0)
No comments yet. Be the first to comment.