বিশ্বকাপে
বিশ্বকাপে হারলে তুমি
কাঁদলো আমার মামু,
মামুর দুঃখে এখন আমি
বলো কোথায় যামু?
একটু ভালো খেললে তুমি
হাসতো মামুজান,
এমন করে গোল খেয়েছো
কোথায় গেল মান?
গোলের খেলায় গোল পেলে না
কীসের ভালো খেলা!
মামুর দুঃখে বসলো যেন
আজকে শোকের মেলা।
হিসাব করে খেলো তোমরা
হাসতে পারবে নিজে,
বুঝতে পারো আমার মামুর
হারার দুঃখ কী যে!
Comments (3)