মানুষ কবে মানুষ হবে?
মানুষ কবে মানুষ হবে
জাগবে কবে ভালোবাসা?
আজকে দেখি সবার মনে
ঘুরছে শুধু একটি আশা।
মানুষগুলো পশু হলে
মানুষ পাবে ঠাঁই?
এই দুনিয়ায় মানুষ ছাড়া
মানুষজনের কোনো গতি নাই।
মানুষগুলো মানুষ হবে
এই তো আশা সবার মনে,
মানুষ যারা হবে নাকো
যাও না চলে তারা বনে।
Comments (4)