ফুটবল-জ্বরে এখন অনেকেই আক্রান্ত
ফুটবল নিয়ে এখন পাড়ায়-পাড়ায় আর মহল্লায়-মহল্লায় রীতিমতো বাকযুদ্ধ চলছে। একেকজন একেকদলের সমর্থক। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। অনেকেই নিজের দলকে সবচেয়ে বড় করে দেখতে চায়। আর অন্যের দলকে খাটো করতে ব্যস্ত।
আমাদের দেশের অনেকেই এখন এই ফুটবল-জ্বরে আক্রান্ত। আর জ্বরের ঘোরে কে কী বলছে তা ভেবেচিন্তে দেখছে না। সবাই দেখেছে সাময়িক স্বার্থ। আবার অনেকে খেলা না বুঝেও নিজের দলকে জয়ী করতে দিনরাত মনে মনে প্রার্থনা করছে! খেলা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে কোমর বেঁধে মারামারি করতে যাচ্ছে। জ্বরের ঘোরে কে কী করছে তা বুঝি বুঝতে পারছে না!
Comments (4)