খেলার চেয়ে মানুষ বড়
সাইয়িদ রফিকুল হক
আপনি যে দলেরই ভক্ত বা সমর্থক হোন না কেন, সবসময় মনে রাখবেন: খেলার চেয়ে মানুষ বড়। তাই, কোনো দলকে মানুষের চেয়ে বড় করে দেখবেন না। খেলাধুলা সাময়িক একটি বিষয়। আর মানুষ আর মানবতা চিরকালীন সভ্যতার প্রধান নিয়ামক। এই মানবশক্তিকে উপেক্ষা করে আপনি কীসের খেলা শুরু করেছেন।
মনে রাখবেন: আপনার পছন্দের দলই শেষকথা বা একমাত্র কোনোকিছু নয়। অন্যের পছন্দকে প্রাধান্য ও মর্যাদা দিতে শিখুন। তাহলে আমাদের সমাজে পরমতসহিষ্ণুতা-সভ্যতা গড়ে উঠবে। কোনো অবস্থাতেই আপনি খেলাকে বড় করে দেখবেন না। এই পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ। তাকে মর্যাদা দিতে শিখুন। তারপর খেলা দেখুন।
Comments (4)