রমজানে সবচেয়ে বড় কাজ
সাইয়িদ রফিকুল হক
আমরা মুসলমান। এই রমজানে আমাদের সবচেয়ে বড় কাজ হলো চিরতরে মিথ্যা পরিত্যাগ করা। মিথ্যা না ছাড়লে আমাদের সংযম হবে না। মিথ্যা হলো পাপের জননী। আর রোজাভঙ্গের গুরুতর কারণ।
শুধু রমজানে মিথ্যা বলা ত্যাগ করলেই হেবে না। বাকী মাসগুলোতেও আমাদের একইভাবে মিথ্যা পরিত্যাগ করতে হবে।
এই রমজানেই আমাদের মনে গড়ে তুলতে হবে মিথ্যা পরিত্যাগের মানসিকতা।
সাইয়িদ রফিকুল হক
২৩/০৫/২০১৮
Comments (1)