আগের মতো সাইয়িদ রফিকুল হক · Poems · 2018-05-16 · 737 views আগের মতো ফুলদানিতে ফুল রাখি না ফুল রেখেছি হাতে, এবার বুঝি উঠবে সবাই একটুখানি জাতে! মনের ভিতর মধু নাইরে মধু শুধু মুখে, এমনতর লোকের মাঝে কেউ কি থাকবে সুখে? সবখানে আজ লোকদেখানো ভাবটা গেছে বেড়ে, আগের মতো ভালোবাসা কে নিয়েছে কেড়ে? Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (4)