সাজপোশাক সাইয়িদ রফিকুল হক · Poems · 2018-04-06 · 967 views সাজপোশাক ফুল ফুটেছে বুকের ভিতর অনেক বেশি রঙে, তাইতো দেখি তোমার মুখে ফুটছে কথা ঢঙে! মনের ভিতর জমছে আঁধার দেখলে নাতো চেয়ে, বাইরে তুমি সাজপোশাকে সাজলে যেন মেয়ে! তোমার ফুলে নাই যে ঘ্রাণ আছে শুধু পোকা, আর কতকাল মানুষজনে দিবে এমন ধোঁকা? Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (1)