প্রেমপিয়াসীর চতুষ্পদী—৩৩
সাইয়িদ রফিকুল হক
রঙিন পোশাক গায়ে আছে
মনটি তবুও কালো!
ভালোবাসার শক্তিবলে
হৃদয় কর আলো।
ভালোবাসা থাকলে তোমার
দিতে পারো ঢেলে,
মনের সঙ্গে মনটি বেঁধে
উড়বে ডানা মেলে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৬/১১/২০১৭
Comments (1)