
দালালি-ব্যবসা
সাইয়িদ রফিকুল হক
নগদ পয়সা কত পাবি?
ডিগবাজি আর কত খাবি?
করবি কত টালবাহানা?
ধরবি কত লাভের বায়না?
লাভের খাতায় হিসাব দেখে,
নিজের পাপটা রাখছো ঢেকে!
দালালি যে ব্যবসা এখন
অনেক বেশি লাভের,
তাইতো দেখি পশুগুলো
খাচ্ছে খাবার পাপের।
দেশে এখন লাভের আশায়
ঘুরছে দালাল বেশি,
রাজনীতিতে নাম-লিখিয়ে
ভণ্ড ফুলায় পেশী।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
Comments (9)