ইলিশ এখন আগুন
সাইয়িদ রফিকুল হক
ইলিশ এখন আগুনভরা
ধরতে গেলে মরবি পুড়ে,
পকেটভরা পয়সা নাই তোর
কী লাভ আছে বাজার-ঘুরে?
পয়সাওয়ালা দালালগুলো
খাচ্ছে ইলিশ তাজা-তাজা,
এই পশুদের ভণ্ডামিতে
জাতির জীবন ভাজা-ভাজা!
ইলিশ এখন আগুনভরা
দেখিস না তুই চেয়ে,
কালোটাকার ভণ্ডবাজে
দেশটা গেছে ছেয়ে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১১/০৪/২০১৭
Comments (2)