সেবাধর্ম
সাইয়িদ রফিকুল হক
ফুল ফুটেছে ফুল ফুটেছে
বলছে গাঁয়ের লোকে,
ফুল যে কাঁদে আপনমনে
ঝরে পড়ার শোকে!
ফুলের মনে দুঃখ আছে
টের পাই না ঘ্রাণে,
দুঃখভুলে প্রেমিকজনে
তাইতো কাছে টানে।
ফুলের দুঃখ আপনমনে
যায় যে ঝরে-ঝরে,
তোমার-আমার দুঃখ কি আর
রাখবে আপন করে?
সেবাধর্মে দীক্ষা নিয়ে
এসো প্রেমের পথে,
সবাই মিলে বিশ্ব গড়ি
ভালোবাসার ঐকমতে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৫/০৪/২০১৭
Comments (6)