নেশায় পাগল
সাইয়িদ রফিকুল হক
নেশায়-নেশায় ডুবে রইলি
দেখলি নাতো সকাল-সূর্য,
জাতির ভাগ্য রসাতলে
কে বাজাবে রণতূর্য?
মদের নেশা, ধনের নেশা,
খাচ্ছে সবই গিলে,
হারামখোরদের ধ্বংস করো
আজকে সবাই মিলে।
টাকার নেশায় পাগলগুলো
দলবেঁধে তাই অন্ধ,
এমনতর ভণ্ডগুলোর
দম্ভ করো বন্ধ।
আজকে জাতির অর্থলোভী
ফাঁদ পেতেছে চারিদিকে,
খাচ্ছে লুটে কোটি থেকে
সামান্য এক পাঁচসিকে!
এই পশুদের করতে দমন
ওঠরে জেগে যুবরত্ন,
মানবসেবায় শপথ নিয়ে
কর দেশের যত্ন।
আজকে তোমরা ওঠো জেগে
দমন করো অর্থনেশার পাগল,
দেশের বুকে রাখবে নাকো
নরপশু লোভী-ছাগল।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/০২/২০১৭
Comments (14)