বাংলা একাডেমীর বইমেলায় কাটপিস, জোড়াতালি দেওয়া আর চটি-বইয়ের রাজত্ব (প্রথম পর্ব)
সাইয়িদ রফিকুল হক


বাংলা একাডেমীর বইমেলা শুরু হয়েছিলো সৃজনশীল-পুস্তক-প্রকাশনার জন্য। আর একটা সময় বইমেলায় সৃজনশীল-বই-ই প্রকাশিত হতো। এখন দিনকাল বদলে গেছে। অনেক আগাছা-পরগাছাও এখন লেখক হওয়ার জন্য হন্যে হয়ে ছুটছে। লেখক হওয়ার প্রচেষ্টা দোষের কিছু নয়। কিন্তু লেখকের থাকতে হবে মৌলিক-প্রতিভা। কিন্তু এরা চৌর্যবৃত্তিতে পারদর্শী। চুরিই এদের একমাত্র সম্বল। এরা লেখক হওয়ার যোগ্য নয়। তবুও এরা জোড়াতালি দিয়ে লেখক হওয়ার চেষ্টা চালাচ্ছে। একশ্রেণীর তস্কর এখন লেখক হওয়ার সর্বাত্মক-প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এদের মদদদাতা হচ্ছে একশ্রেণীর টাকালোভী-প্রকাশক।

(সংক্ষেপিত)



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১০/০২/২০১৭