ফাল্গুন-মাসে
সাইয়িদ রফিকুল হক
ফাল্গুন-মাসে সব যে দেখি রক্তলাল,
বীর-বাঙালির ইতিহাসের পৃষ্ঠাও লাল!
আর রফিকদের বুকের রক্তও লাল।
ফাল্গুন-মাসে রক্ত ঝরে বাংলার বুকে,
শোকের ছায়া চোখে পড়ে ভাইয়ের মুখে!
তবুও দেখি হাসে সবাই দেশের সুখে।
ফাল্গুন-মাসে বাংলা-প্রেমে মেতে ওঠে জাতি,
ভাষা-প্রেমে ফুলে-ফেঁপে স্ফীত হয় যে ছাতি!
এরাই কিন্তু এগারো-মাস বুকে রাখে ইংলিশ-হাতি।
ফাল্গুন-মাসে এখনও তাই ভাষাশহীদ কাঁদছে বসে,
বাংলার বুকে বাংলাবর্ণ ধীরে-ধীরে যাচ্ছে খসে!
কে আছে রে বীর-বাহাদুর ভণ্ডের মুখে মারবে চড় কষে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৫/০২/২০১৭
Comments (17)