বুকের ব্যথায়
সাইয়িদ রফিকুল হক

বুকের ভিতর পাড় ভাঙে নীরবে,
কান্নার শব্দ শুনেছি রোজ সরবে!
বুকের ব্যথায় জল আসে নয়নে,
ঘুম যে আর আসে নাকো শয়নে!
বুকের ভিতর এতো ব্যথা আজ,
মাথায় যেন ভেঙে পড়ে ভীষণ বাজ!
কোথায় যেন একটা সংকট আছে,
সংকট জানতে যাবো বন্ধু কার কাছে?
বুকের ভিতর পাড় ভাঙছে নিয়মিত,
সংকটে রোজ হচ্ছি তাই খুব শিহরিত!
বুকের ব্যথায় ঘুম আসে না আজকাল,
দুঃখমাঝে এইতো আমার জীবনের হাল।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/১২/২০১৬