চোখের পর্দা
সাইয়িদ রফিকুল হক

চোখের পর্দা তুলে ফেল
লজ্জা তোমার গ্লানি,
ভণ্ড হলে একনিমিষে
বাড়বে তোমার মরদানি!
লজ্জা হলো তোমার ভূষণ
সবাই চায় না লজ্জা,
নির্লজ্জদের আজকে দেখি
কী ভয়ানক সাজসজ্জা!
পশুগুলো মানুষ এখন
মানুষগুলো বন্দি পশুশালে,
পশুর রাজ্যে কী যে ঘটবে
আর মানুষের ভালে!
লজ্জা যাদের ভেসে গেছে
হারাম টাকার গন্ধে,
আজকে তারা কী আর করবে
জুলুমবাজি বন্ধে!
চলো সবাই তুলে ফেলি
চোখের পর্দাখানি,
ভণ্ডগুলোর দলে ভিড়ে
করি শুধু কানাকানি।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/১১/২০১৬