মধুলোভী
সাইয়িদ রফিকুল হক

ফুল হয়ে ফুটেছো তুমি
দেখতে কত সুন্দর কলি!
তাইতো দেখি মধুলোভে
চারিপাশে জুটেছে দুষ্ট-অলি।
স্বার্থলোভে মাতাল হয়ে
দেখছে চির-লাভের অভি,
লাভের আশায় এই দুনিয়ায়
আজকে সবাই মধুলোভী!

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৩/১১/২০১৬