একমুঠো আলো
সাইয়িদ রফিকুল হক
পকেট ভরে রেখেছিলাম
একমুঠো আলো!
সারাটা দিন তা-ই দেখে
লাগতো কী-যে ভালো।
খুব কড়কড়ে আর মচমচে
আলোটুকু ভরে ছিল ঘ্রাণে!
ওই একমুঠো পেয়েছিলাম
জোনাক-পোকার দানে।
সেদিন ভোরে মিথ্যাবাদী
একটা এলো ঘরে,
আলোটুকু উড়ে গেল
আহা কেমন করে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/০৮/২০১৬
Comments (10)