সাধুবচন-৯
সাইয়িদ রফিকুল হক

সামান্য এক জমির লোভে
খাচ্ছো তুমি আগুন,
জাহান্নামে পাবে খুঁজে
শান্তি-সুখের ফাগুন?
মনের ভিতর পাপের বোঝা
কমছে নাতো বিন্দু,
পুণ্য তোমার ঘটির জল
পাপ যে বিশাল সিন্ধু!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।