সাধুবচন-২
সাইয়িদ রফিকুল হক
সাপের মতো ফণা তুলে
মারলে মানুষ ছোবল দিয়ে,
বিষের জ্বালায় বীর-বাঙালি
পড়লো ঝাঁপায় সাহস নিয়ে।
একাত্তরের কালসাপেরা
আজও দেখি তুলছে ফণা,
ওঝা হয়ে তরুণসমাজ
যুদ্ধ শুরু কররে সোনা।
আদর্শেরই লড়াই যুদ্ধে
জিততে হবে বীরের বেশে,
তোমরা জয়ী হলে পরে
শান্তি ফিরে আসবে দেশে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
Comments (6)