শরতের কাশফুল
সাইয়িদ রফিকুল হক
শরৎ এলে আকাশপানে
শাদা মেঘ যে ভাসে,
কাশের বনে ফুলগুলো সব
কেমন করে হাসে!
শাদা-ফুলের হাসি দেখে
মনটা ভরে যায়,
এমন সুন্দর ছবি শুধু
এই দেশেতেই হায়!
বাংলাদেশের শরৎরাণী
হাসছে কাশের বনে,
আয়-রে ছুটে,
আয়-রে সবাই
আমরা বসি সংগোপনে।
নদীর তীরে কাশের ফুল
ডাকছে তোদের ভাই,
আয়-রে ছুটে, আয়-রে সবাই
হাসিমুখে যাই।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
Comments (8)