বদ্ধ-হৃদয়
সাইয়িদ রফিকুল হক

চেতনায় বালুর মাঠ,
বিশ্বাসে ঘাস!
তোমার সঙ্গে
কে করবে বসবাস?

অন্তরে ফুটেছে তোমার
বিষেরই কাঁটা!
জীবনে চলছে শুধু
মিথ্যারই জোয়ার-ভাটা।

হৃদয়ে তোমার
করবে কবে
গোলাপের চাষ?
বোঝে না কেন
মন তোমার?
ওই ধু-ধু বালুচরে
জমে শুধু অবিশ্বাস।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।