তিলে তিলে, গড়ে উঠেছিল
নব্য কুঁড়ি যার হাতদু’টি ধরি;
রঙ বাগিচায় ফুল ফুটেছিল
ফুটিয়েছিল, সেহি তো নারী।
কিবা সাধ্য ছিল, গর্ব করার
প্রেরণায় যার, সে তুমি আমি;
বিজয় হাসি, হাতে তলোয়ার
প্রস্তুত, উদ্যত চূর্ণে নম্র ভূমি।
মমতা জন্ম দিলে হৃদয় বুকে
পেলাম কত যে আলো শিখা;
গুঁজে দিলে মুঠোয় পৃথিবীকে
তার আঁকা ছবি মাধুরী মাখা।
স্থলে ও জলে, আকাশে নারী
সংসার জীবনেরও চাবিকাঠি;
অধিকারে তাদের পাল্লা ভারী
সম ক্ষমতায় কার কিবা মাটি।
নব্য কুঁড়ি যার হাতদু’টি ধরি;
রঙ বাগিচায় ফুল ফুটেছিল
ফুটিয়েছিল, সেহি তো নারী।
কিবা সাধ্য ছিল, গর্ব করার
প্রেরণায় যার, সে তুমি আমি;
বিজয় হাসি, হাতে তলোয়ার
প্রস্তুত, উদ্যত চূর্ণে নম্র ভূমি।
মমতা জন্ম দিলে হৃদয় বুকে
পেলাম কত যে আলো শিখা;
গুঁজে দিলে মুঠোয় পৃথিবীকে
তার আঁকা ছবি মাধুরী মাখা।
স্থলে ও জলে, আকাশে নারী
সংসার জীবনেরও চাবিকাঠি;
অধিকারে তাদের পাল্লা ভারী
সম ক্ষমতায় কার কিবা মাটি।
Comments (6)