বলে বেড়াই মানুষ নাকি জীব শ্রেষ্ঠ
সুন্দর এই পৃথিবী, শুধু আমাদের;
মানবতা, জ্ঞানে, গুণে আমরা বলিষ্ঠ
ধরা তাই আলোকিত এত সৌরভের।
কতো শোষণ দলন, কান্না হাহাকার
হিংস্রতায়, লোভে ভরা মন্দির হৃদয়;
এ মানুষেই, মানুষ কাঁদে অনিবার
সম্প্রীতি, স্নেহ বন্ধন, না অন্তর ছোঁয়।
অশ্রু চোখে আলিঙ্গন, অভিনয় শুধু
মার খায় বার বার ঐ নিঃস্ব দুর্বল;
অবিচার ও মিথ্যের কি যে মন্ত্র যাদু
নেই শিক্ষিতে দীক্ষিতে অয়স শৃঙ্খল।
চারিদিকে তাই আজ ঘৃণ্য নৃশংসতা
পশুবৎ কি বর্বরতা, শতো নির্মমতা।
চতুর্দশপদী কবিতা
বিন্যাস: ৮ + ৬
অন্ত্যমিল: কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ
সুন্দর এই পৃথিবী, শুধু আমাদের;
মানবতা, জ্ঞানে, গুণে আমরা বলিষ্ঠ
ধরা তাই আলোকিত এত সৌরভের।
কতো শোষণ দলন, কান্না হাহাকার
হিংস্রতায়, লোভে ভরা মন্দির হৃদয়;
এ মানুষেই, মানুষ কাঁদে অনিবার
সম্প্রীতি, স্নেহ বন্ধন, না অন্তর ছোঁয়।
অশ্রু চোখে আলিঙ্গন, অভিনয় শুধু
মার খায় বার বার ঐ নিঃস্ব দুর্বল;
অবিচার ও মিথ্যের কি যে মন্ত্র যাদু
নেই শিক্ষিতে দীক্ষিতে অয়স শৃঙ্খল।
চারিদিকে তাই আজ ঘৃণ্য নৃশংসতা
পশুবৎ কি বর্বরতা, শতো নির্মমতা।
চতুর্দশপদী কবিতা
বিন্যাস: ৮ + ৬
অন্ত্যমিল: কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ
Comments (5)