কবি গুরুর জনম পঁচিশে বৈশাখে
শ্রদ্ধাভরে স্মরি যিনি এক কিংবদন্তী;
কমল ফুটে হৃদয়ে, যার সুর রাগে
জ্ঞাত যেন মানুষের যত অনুভুতি।
ডুবুডুবু যানে বসে লিখেছেন তিনি
প্রলয় গান,দুর্দশা গ্রাসে দৈন্য দুঃখে;
ঝড় কবলে বাঁচার সে আশার বাণী
লিখতেন শিল্প কলা ভালোবাসা মেখে।

বিশ্ব দরবারে, বাংলা ভাষা মার বুলি
পেয়েছে স্থান তাঁরই সাহিত্য সম্ভারে;
যেন হাতে সততই যাদু রঙ তুলি
আঁকতেন কাব্য গীতি অন্তর গভীরে।
সাহিত্য জগতে তিনি শুকতারা চন্দ্র
আঁধার পতিত হৃদে আলো রেখা রন্ধ্র।


চতুর্দশপদী কবিতা
বিন্যাস:৮ + ৬।
অন্ত্যমিল:কখকখ,গঘগঘ,ঙচঙচ,ছছ
বৈশাখ ২৫, ১৪২২