রবো কি এমনি তবে চিরকাল
এখন আছি যেমন;
গাও আমার গান সন্ধ্যা সকাল
লিখি নাকি মনের মতন।
মাটিরই তলে যখন মাটি হয়ে
ঘুমিয়ে আমি রবো;
বৃক্ষতলে অদ্ভুত সে ভুত কায়ে
ছায়া হয়ে যাবো।
এখন আমি যেন তোমার স্নেহ
তোমার গর্ব প্রীতি;
রবে কতই আর এ নশ্বর দেহ
মুছে যাবে স্মৃতি।
যে পাখি হৃদয় ঝুপড়িতে বসা
ভেবে দালান ঘর;
না বসি পাশে, না যতন খাসা
পাই না অবসর।
সময়ে তো তুমিও সে একদিন
যাবে সবি ফেলি;
এ আমি রবো কোথায় ঐ দিন
শেষে হবো ধূলি।
এখন আছি যেমন;
গাও আমার গান সন্ধ্যা সকাল
লিখি নাকি মনের মতন।
মাটিরই তলে যখন মাটি হয়ে
ঘুমিয়ে আমি রবো;
বৃক্ষতলে অদ্ভুত সে ভুত কায়ে
ছায়া হয়ে যাবো।
এখন আমি যেন তোমার স্নেহ
তোমার গর্ব প্রীতি;
রবে কতই আর এ নশ্বর দেহ
মুছে যাবে স্মৃতি।
যে পাখি হৃদয় ঝুপড়িতে বসা
ভেবে দালান ঘর;
না বসি পাশে, না যতন খাসা
পাই না অবসর।
সময়ে তো তুমিও সে একদিন
যাবে সবি ফেলি;
এ আমি রবো কোথায় ঐ দিন
শেষে হবো ধূলি।
Comments (7)