আজি ফাগুনের দিনে ঝর ঝর ঝরে
আগুন, এ হৃদয় কাননে;
কৃষ্ণচূড়ার লাল রঙ মেখে এলে তুমি
কলতানে পাখিদের গানে।
শীত হিমেল বাতাসের বিদায় বেলায়
উষ্ণ ছোঁয়া লাগে তনু মনে;
প্রকৃতিও সাজে ফুল বাহারে অপরূপ
তোমাকেই পড়ে শুধু মনে।
বসন্ত সাজগোজে ভালোবাসা সৌরভে
খোঁপায় ভরা রঙিন ফুলে;
প্রেম আগুন ঝর্ণা ধারা কলকল তানে
ফাগুনে তুমিই যেন এলে ।
আগুন, এ হৃদয় কাননে;
কৃষ্ণচূড়ার লাল রঙ মেখে এলে তুমি
কলতানে পাখিদের গানে।
শীত হিমেল বাতাসের বিদায় বেলায়
উষ্ণ ছোঁয়া লাগে তনু মনে;
প্রকৃতিও সাজে ফুল বাহারে অপরূপ
তোমাকেই পড়ে শুধু মনে।
বসন্ত সাজগোজে ভালোবাসা সৌরভে
খোঁপায় ভরা রঙিন ফুলে;
প্রেম আগুন ঝর্ণা ধারা কলকল তানে
ফাগুনে তুমিই যেন এলে ।
Comments (12)