মায়ের মুখখানি কতো না হাসি হাসি
আমার এ বাংলা তেমনই মার মতো;
জন্ম লগন হতে দিয়েছে রাশি রাশি
সুজলা সুফলা ভূমি, ফল মূল কতো। 
তাই যে ভালোবাসি তোমায় অনন্তর
দুই মেরু পূর্ব পশ্চিম দেখেছি আমি;
দেখেনি এতো উর্বর সবুজ প্রান্তর
কোলে তুমি দিয়েছো ঠাঁই সতত চুমি।

স্নেহ মমতার কখনো নেই কমতি
জন্মভূমি মা তুমি বিশ্বের সেরা দেশ;
ঐ একাত্তরে ঢেলে রক্ত পেলাম মুক্তি
পেলাম লাল সবুজ ঝাণ্ডা পরিশেষ।
চলো গড়ি দেশখানি এই তো মিনতি 
হলে বিরাজ প্রেম প্রীতি, হবে উন্নতি।

চতুর্দশপদী কবিতা