এক
(এমন সুন্দরবন)


জাহাজ ডুবিতে শেলা নদীতে তেলের ছড়াছড়ি
বায়ু-জলে তেল গন্ধ, বাঘ ভালুকের দৌড়াদৌড়ি;
হরিণ কুমীর ভাবছে এবার মরণ
আর কোথায় তবে এমন সুন্দরবন
মানুষ কি নিঠুর, নিবে কাড়ি আমাদের ঘরবাড়ি।
রচনা:ডিসেম্বর ১১,২০১৪


দুই
(মৃত্যু বিভীষিকা)


মর্মস্পর্শী মৃত্যু একটি অবুঝ শিশু জিহাদের
ছয়শ’ ফুট গভীর গর্তে ষোল ইঞ্চি ব্যাসার্ধের;
পড়ে গেল মৃত্যু কূপে, করছিল খেলা
ছিল না ঢাকনা কর্তৃপক্ষের অবহেলা
কি শ্বাসরুদ্ধ মরণ, গা শিউরে উঠে সকলের।
রচনা:ডিসেম্বর ২৬,২০১৪