এলে নূতন জ্বলে হাজারো ঝাড় বাতি
চারিপাশ প্লাবিত যেন খুশী প্লাবনে;
গজায় স্বপ্ন ডানা খুঁজে বেড়ায় মোতি 
সফলে হাসি বিফলে সজল নয়নে।

যখন বৈশাখী ঝড়, নিভে বাতি সব
ফুরফুরে হাওয়া অকস্মাৎ হয় ভারী;
থেমে যায় পাখি ডাহুকের কলরব
থাকে না মনের আর কষ্ট আহাজারি।

ফুলের কি অহংকার, তার অপরূপের
সৌবর্ণে সৌরভে কাড়ে যে সবার মন;
নশ্বর সবই, তাও এক পলকের
পড়েই ঝরে, হয় অস্তিত্ব বিলোপন। 

দিয়ে যায় যে যতই স্নেহ স্পর্শ সঙ্গ
ঢেলে যায় জীবনে কতো প্রেম প্রীতি;
সাধ্য কার রাখে বহমান সে ঐ তরঙ্গ
থেমে যায় বুজে যেই দু’চোখের পাতি।