এখনো ঐ আবর্জনা স্তূপে
   পশু আর মানুষেরই ভিড়
       কি পাবে কে,দ্বন্দ্ব চলে;

ঘর তো দূরে,নেই ছাদ
   হলাহল ঝগড়া ফ্যাসাদ
       ধরাশায়ী যেন শক্তিবলে।

ক্ষুধায় এক মুঠো ভাত
   যখন বাড়ায় দু’টি হাত
       চোখেতে কুয়াশা জমে;

কি নিঠুর খেলা জগতে
   চলছে যেন তা অহর্নিশি
       তবে কেন এ জন্ম ভূমে ?

মাঝে মাঝে এমন হয়
   লিখবো না আর কখনো
       হয়েছে স্থবির হৃদয় মন;

পথে ঘাটে যখন বেরোই
   দীনের সে ঐ করুণ চিত্র
       কার কাছে করি নিবেদন ?