ভুলে থাকি
সারাবছর পাতার সাথে খেলি
শুধু,মেঘ দেখলে কি যে হয় আমার--
হাতের পাতা ভরে যায় ভেজা ফুলে ফুলে
বাগানের গাছটাকে দেখো
চিরকাল একইরকম দেখে আসছি ওকে
কখনো দু-একটা পাতা ঝড়ে
কখনো কেমন ধূসর হয়ে যায়
আবার হটাৎ একদিন প্রানোচ্ছল সবুজ হয়ে ওঠে
মেতে ওঠে মনের খুশিতে
সারাবছর সবুজ পাতার সাথে খেলা
অথচ বর্ষার দিন এলে কি যে ব্যথা হয়
সকালে উঠেই দেখি সারারাত বৃষ্টি ঝড়িয়েছে ওর চোখ
দু-এক ফোঁটা ঝড়ছে তখনো
আর সারারাতের কান্না জমে আছে পায়ের কাছে
আমার গলায় ব্যথা করে
চোখ মুছে দেখি
কখন আবার সে মেতেছে সবুজ পাতার খেলায়
আমার কলমেরও শুরু হয় খেলা
নতুন করে
সাদা পাতার সাথে।
Comments (9)