গাণিতিক
(১)
সমান্তরাল রেখা
আবহমান কাল থেকে
অসীমপানে চলে একা ।...
(২)
আমার বৃত্তের পরিসরে
তোমার বৃত্তের সমঝোতা
অন্তমিলে উপবৃত্তে প্রতিষ্ঠিত।
(৩)
পরিসীমার বিন্দুতে চুমু খেয়ে
স্পর্শক অসীম পানে ধায় ।
(৪)
বিবর্তনে ত্রিভুজ পরকীয়াতে
কাল ও ছিল আজও আছে।
* স্বাতী বিশ্বাস * ০১/১০/১৩ * মঙ্গলবার * কোলকাতা *
Comments (7)