গতকাল ৩ ডিসেম্বর, ২০২১, বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের ৬১তম বার্ষিক সাধারণ সভা। উৎসবমুখর পরিবেশে হয়েছে এই সভা। সদস্যদের মধ্যে ছিলো উৎসবের আমেজ। সভায় ৩টি ডিজিটাল পেজেন্টেশন দেয়া হয়েছে যা সদস্যদের মুগ্ধ করেছে ও তাঁদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। ফলে সভা শেষ করতে সময়ও কম লেগেছে। এবারই প্রথম ঢাকা ক্রেডিট লাঞ্চের আগেই বার্ষিক সাধারণ সভা শেষ করে ইতিহাস সৃষ্টি করেছে। ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি।