আমার ঢাকা (২)
অতীতে ঢাকায় জনমানুষ ছিলো কম। চলাফেরা করে অনেক স্বস্তি পাওয়া যেত। অনেক মাঠ ছিলো- ছিলো ঘাট। ছিলো সবুজের সমারোহ, বন-বনানী। শিয়ালের ডাক, পাখির কলরব। এখন তার ছিটেফোঁটাও নাই। এখন ঢাকা সেজেছে ইটের পর ইট দিয়ে এবং তার ভিতর মানুষ হয়েছে কীট। স্বস্তির নি:শ্বাসের জন্য নাই কোন খালি জায়গা। নাই কোন বিনোদন কেন্দ্র (পার্ক)। অতীতে ঢাকায় পার্ক ছিলো, ছিলো নি:শ্বাস নেয়ার পর্যাপ্ত জায়গা। ঢাকার পার্কগুলো অনেকটা বেদখল হয়ে গেছে। ঢাকাকে বাসযোগ্য করার জন্য অচিরেই ফিরিয়ে আনতে হবে পার্কের সৌন্দর্য্য।
Comments (2)