কমল দার চলে যাওয়া
আজ বাংলাদেশের নজরুল সংগীতের কিংবদন্তি শিল্পী জোসেফ কমল রড্রিক্স চলে গেলেন না ফেরার দেশে। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি। নজরুল সংগীতসহ দেশের সংগীত অঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
আমি কমল দা’কে অনেক দিন আগে থেকে চিনি। টিভির (বিশেষ করে বিটিভিতে) স্ক্রলে যখন তাঁর নামটি ভেসে উঠতো বা তাঁর নাম উচ্চারিত হত তখন গর্বে মনটা ভরে উঠতো। মাথাটা অনেকটা উঁচু হয়ে যেত। অবাক হয়ে শুনতার তাঁর কারুকার্য মাখা গান। আমি মহাখালী থাকার কারণে বলতে গেলে তাঁর প্রতিবেশীই ছিলাম অনেক দিন। তাঁর বাসায় গিয়েছিও কয়েকবার। তার সাথে বেশী সখ্যতা তৈরী হয় তিনি যখন ঢাকা ক্রেডিট কালচারাল একাডেমির প্রিন্সিপাল ছিলেন। দেশের এতো বড় শিল্পী অথচ তাঁর মধ্যে কোন অহংবোধ কাজ করেনি। আমাদের মত নগন্য মানুষের সাথে তাঁর সখ্যতা স্থাপন তাঁর সরলতারই বহি:প্রকাশ।
আমি আমার জীবনে বড় বড় যত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছি তাঁর প্রত্যেকটিতে কমল দা’র অবদান জড়িয়ে আছে। কমল দার মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।
Comments (5)