এন্ড্রু কিশোর
৬ জুলাই, ২০২০ বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্রজগতের কালজয়ী কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর দীর্ঘ ১০ মাস মারণব্যাধী ক্যান্সারের সাথে যুদ্ধ করে রাজশাহীর মহিষবাথানে বোনের বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট সংগীতশিল্পীকে হারাল। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই ও তাঁর বিদেহী আত্মার কল্যাণ ও মঙ্গল কামনা করি।
Comments (4)