আজ শনিবার নাগরিক সংগঠন বাংলাদেশ হেলথ ওয়াচ করোনাভাইরাস মহামারিতে সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের ওপর করা গবেষণা তথ্য প্রকাশ করেছে। করোনাভাইরাসে আক্রান্ত বা উপসর্গ নিয়ে আসা রোগীদের সেবায় নিয়োজিত সম্মুখসারির স্বাস্থ্যসেবাদানকারীদের ২৪ শতাংশ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা পিপিই পাননি। এ ছাড়া স্বাস্থ্যকর্মীরা পিপিইর মান এবং ব্যবহারের প্রশিক্ষণ না থাকায় উদ্বিগ্ন।

খবরটি পড়ে আমি উদ্বিগ্ন। পিপিই ছাড়া কোরোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করা উচিত নয়। অনতিবিলম্বে স্বাস্থ্যকর্মীদের পিপিই সরবরাহ করা উচিত। পিপিই্-এর জন্য আর কোন স্বাস্থ্যকর্মী যেন মৃত্যুবরণ না করে।