অজানা-জানা
কি যেন এক অজানা শঙ্কায় আছি,
কি হবে, কি হবে না?
বাসায় একত্রে আছি তবু যেন এক মহা শঙ্কা,
এক অদৃশ্য শত্রু হানা দিচ্ছে বারবার,
যেন যুদ্ধ যুদ্ধ ভাব, অথচ শত্রু অদৃশ্য।
তাই আক্রমনের দিক ও প্রতিষেধক অজানা।
এই যুদ্ধ কতদিন চলবে তাও অজানা,
কবে কাজে যেতে পারবো তাও অজানা।
প্রাণে বাঁচবো কি না তাও অজানা।
কিন্তু জয় হবে মানবের, এটাই শুধু জানা।
০৪.০৫.২০
Comments (9)